আত্রাই প্রতিনিধি:
আত্রাই উপজেলায় জঙ্গিবাদ বিরোধী এক বিশাল র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এই র্যালি ও সমাবেশে অংশগ্রহন করে।
বুধবার সকালে সাহেবগঞ্জ বাজার থেকে শুরু হয়ে র্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের আমতলায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সনৎ কুমার, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু উজ্জল, সাধারন সম্পাদক সাজেদুল ইসলাম সেন্টু, শ্রমিক লীগের সভাপতি আব্দুস সালাম, উপজেলা কৃষক লীগের সভাপতি আজিজ মন্ডল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক চঞ্চল প্রমুখ।
সভায় জঙ্গিদেরকে প্রতিহত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়।
স/শ









