আত্রাই প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এক কারখানার মালিক গুরুত্ব আহত হয়েছে। মঙ্গলবার ১২টার দিকে উপজেলার সাহেবগঞ্জ বাজারে সৌরভ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসর্প এ্যান্ড মেশিনারীজ স্টোরে এ বিস্ফোরণ ঘটে।
সৌরভ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসর্প এ্যান্ড মেশিনারীজ স্টোরের স্বতাধীকারী সুজন কুমার সূত্রধর কারখানার কাজ করছিল হঠাৎ বিকট শব্দে হয়ে তার কারখানায় থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে সুজন কুমারের মুখ ও শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায় এবং সে মাটিতে লুটে পড়ে যায়।
স্থানীয় লোকজন গুরুত্বর অবস্থায় তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়।
তার অবস্থার অবনিত হলে গতকাল বুধবার তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামকে) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স/আ










