আত্রাই প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে শহীদ মনোয়ার নূরানী স্কুল এন্ড মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা উপলক্ষে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন এএফএম মনসুর রহমান। প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা মুজাহিদ খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো: মোখলেছুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সাজেদুর রহমান দুদু শাহ, শহিদ আলম সাখিদার, শাহাবুদ্দীন সাখিদার, মাও: শাহে আলম, অভিভাবক মাও: জালাল উদ্দীন, মাও: আখতারুজ্জামান, মোঃ এনামুল হক প্রমুখ।
অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন নূরানী বিভাগের বিভাগীয় প্রধান ক্বারী আমিনুল ইসলাম।
স/শ










