আত্রাই প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাই উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ করা হয়েছে। সোমবার উপজেলার বড়ডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
আত্রাই উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বড়ডাঙ্গা গ্রামের আব্দুস ছালেকের মেয়ে ভবানীপুর জিএসউচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর পড়ুয়া ছাত্রী বৃষ্টি আক্তার (১৩) কে পার্শ্ববর্তী মির্জাপুর গ্রামের আল-মামুদ সোনার বাবুর নবম শ্রেণী পড়ুয়া ছাত্র আশিক (১৫) সাথে বিয়ের আয়োজন চলছিল। এমন সংবাদ পেয়ে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোখলেছুর রহমান পুলিশ নিয়ে উক্ত বিয়ে বাড়ীতে উপস্থিত হয়ে বিয়ের অনুষ্ঠান ভেঙ্গে দেন।

পরে মিয়ের বাবাকে ইউএনওর কার্যালয়ে নিয়ে এসে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মিয়ের বাবা আব্দুস ছালেককে ১ হাজার টাকা জরিমানা আদায় করেন। এবং মুচলেকার মাধ্যমে ছেড়ে দেয়া হয়।
স/অ










