সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

আত্রাইয়ে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে পণ্ড: বর শ্রীঘরে

নিউজ ডেস্ক১৯ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
আত্রাইয়ে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে পণ্ড: বর শ্রীঘরে

আত্রাই প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে বাল্যবিবাহের প্রস্তুতির সময় অভিযান চালিয়ে বর রেজাউল ইসলাম (২৪) কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বিপ্রোবোয়ালিয়া গ্রামে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোখলেছুর রহমান এই অভিযান পরিচালনা করেন।

 

দণ্ডপ্রাপ্ত রেজাউল ইসলাম (২৪) পার্শ্ববর্তী নলডাঙ্গা উপজেলার পশ্চিম মাধনগর গ্রামের আব্দুর রশিদ মন্ডলের ছেলে।

 

এ বিষয়ে নির্বাহী অফিসার মোখলেছুর রহমান সিল্কসিটি নিউজকে  জানান, মঙ্গলবার সন্ধ্যায় আত্রাই উপজেলার বিপ্রোবোয়ালিয়া গ্রামের বাবুর মেয়ে ছনিয়া খাতুন (১৭) সাথে পার্শ্ববর্তী নলডাঙ্গা উপজেলার পশ্চিম মাধনগর গ্রামের আব্দুর রশিদ মন্ডলের পূত্র রেজাউল ইসলাম (২৪) সাথে বিবাহের প্রস্তুতি চলছিল। এটি ছিল তার দ্বিতীয় বিয়ে।

 

এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বর রেজাউল ইসলামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

 

পরে বর রেজাউল ইসলামকে বুধবার নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স/শ