সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

আত্রাইয়ে আ’লীগের অঙ্গ সংগঠনের সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক২০ সেপ্টেম্বর ২০১৭১ মিনিট পড়া
আত্রাইয়ে আ’লীগের অঙ্গ সংগঠনের সংবাদ সম্মেলন

আত্রাই প্রতিনিধি :

নওগাঁর আত্রাই উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগ পৃথক সংবাদ সম্মেলন করেছে।

বুধবার উপজেলা দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসরাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু উজ্জল, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সরদার সোয়েব ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম চঞ্চল।

লিখিত বক্তব্যে তারা বলেন, রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে ও স্থানীয় সাংসদ ইসরাফিল আলমের উন্নয়ন তুলে ধরতে গত ১০ সেপ্টেম্বর আত্রাইয়ে আমরা মোটরসাইকেল সোভাযাত্রা করি। একটি মহল ঈশ্বান্বিত হয়ে এ সোভাযাত্রাকে সন্ত্রাসী ও সর্বহারাদের বলে আখ্যায়িত করে আমাদের ভাবমুর্তি ক্ষুন্ন করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

ওই সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, অধ্যক্ষ মাজেদুর রহমান, যুবলীগের সভাপতি শেখ মো. হাফিজুল, শ্রমিক লীগের সভাপতি আব্দুস ছালামসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

স/অ