সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

আত্রাইয়ে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস পালিত

নিউজ ডেস্ক২৬ জুলাই ২০১৭১ মিনিট পড়া
আত্রাইয়ে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস পালিত

আত্রাই প্রতিনিধি:
”শিশু ও যুবাদের প্রতি মনোযোগ দেয়াই তাদের নিরাপদ বেড়ে উঠার প্রথম পদক্ষেপ”এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর আত্রাই উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস পালিত হয়েছে।

আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালী শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আম চত্বরে এসে শেষ হয়। র‌্যালীর নেতৃত্ব দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান।

র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোখলেছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান একরামুল বারী রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত, ইউপি চেয়ারম্যান আক্কাস আলী, যুবলীগ সভাপতি আমিনুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম চঞ্চল প্রমুখ।

স/শ