সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

আত্রাইয়ে বিএনপির ১১ নেতা কর্মী গ্রেফতার

নিউজ ডেস্ক২৯ অক্টোবর ২০২৩১ মিনিট পড়া
আত্রাইয়ে বিএনপির ১১ নেতা কর্মী গ্রেফতার


আত্রাই প্রতিনিধি :
নওগাঁর আত্রাইয়ে বিএনপি’র ১১ জন নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে। শনিার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে আত্রাই থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো উপজেলার মাগুড়াপাড়া গ্রামের তরিকুল ইসলাম (৫৭), ভবানীপুর গ্রামের সুলতান (২৬), ব্রজপুর গ্রামের আব্দুর রাজ্জাক (৩২), ফজলুল হক (৫০), হাটকালুপাড়া গ্রামের খোরশেদ আলম (৪৪), সন্যাসবাড়ি গ্রামের আনোয়ার হোসেন (৪৫), নওদাপাড়া গ্রামের সাদ্দাম হোসেন (২৫), ভোঁপাড়া গ্রামের আব্দুর রশিদ (৪১), রবিন শাহ (৪২), সাহেবগঞ্জ গ্রামের জহুরুল আলম সেলিম (৪৭), জামায়াত সমর্থক রাজশাহীর বাগমারা উপজেলার দিপপুর গ্রামের রাকিব উদ্দিন (২৩)। রাকিব উদ্দিন ছাড়া গ্রেফতারকৃত সকলেই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী বলে জানা গেছে।

আত্রাই থানার ওসি তারেকুর রহমান বলেন, বিএনপি’র নেতা কর্মী হিসেবে নয় বরং পূর্বে দায়েরকৃত মামলার আসামি হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের গতকাল রোববার নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।