সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

আত্রাইয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে উন্নয়ন মেলা

নিউজ ডেস্ক১৭ সেপ্টেম্বর ২০২৩১ মিনিট পড়া
আত্রাইয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে উন্নয়ন মেলা


আত্রাই প্রতিনিধি:
“সেবা ও উন্নতির দক্ষ রুপকার উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার” প্রতিপাদ্যে নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে।

মেলা উপলক্ষে রোববার বিকেলে বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালীতে উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্য, বীর মুক্তিযোদ্ধা, সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

র‌্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে ইউএনও সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা হয়। সভায় ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ও হাফিজুল ইসলাম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাদিজ উদ্দিন মন্ডল, খবিরুল ইসলাম, তোফাজ্জল হোসেন খান, সম্রাট হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে সঞ্চিতা বিশ্বাস বলেন, আগামী তিন দিন এ মেলা চলমান থাকবে। যে স্টল সরকারের উন্নয়ন ও তাদের মাধ্যমে গৃহিত কর্মকান্ড অতিসুন্দর ও সূচারুভাবে উপস্থাপন করে মেলার সৌন্দর্য বর্ধণ করবেন তাদেরকে পুরস্কৃত করা হবে। মেলা প্রাঙ্গন অতি সুন্দর, পরিস্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো হওয়ায় তাতে মনোমুগ্ধকর পরিবেশ বিরাজ করছে। মেলায় ১৩টি স্টলের মাধ্যমে উন্নয়নমুখী আ’লীগ সরকারের নানাবিধ উন্নয়ন কর্মকান্ড তুলেধরা হয়েছে।