সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

আত্রাইয়ে চেয়ারম্যান হলেন এবাদুর রহমান

Silk City৩০ মে ২০২৪২ মিনিট পড়া
আত্রাইয়ে চেয়ারম্যান হলেন এবাদুর রহমান

আত্রাই প্রতিনিধি:
তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে ভিন্ন রেকর্ড গড়েছেন নওগাঁর আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ এবাদুর রহমান প্রামানিক।

টানা ১৫ বছর উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পর চতুর্থ মেয়াদে নির্বাচিত হয়ে আত্রাইয়ের রাজনীতির ইতিহাসে একটানা চার বারের উপজেলা চেয়ারম্যানের রেকর্ড গড়েছেন তিনি।

ফলাফল পর্যাবেক্ষণে দেখা গেছে, এ নির্বাচনে মোট ৬৭ টি ভোট কেন্দ্রের ঘোষিত ফলাফল অনুযায়ী ২১ হাজার ৪৭৬ভোট পেয়ে চতুর্থ বারের মত আবারও চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আলহাজ¦ এবাদুর রহমান প্রামানিক (কৈ মাছ প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দি আজিজুর রহমান পলাশ (জোড়াফুল প্রতীক) পেয়েছেন ১৩ হাজার ৪৭৮ভোট।

ভাইস চেয়ারম্যান পদে ৩৩ হাজার ২৩৩ ভোট পেয়ে বেসরকারী ভাবে দ্বিতীয় বারের মত আবারও নির্বাচিত হয়েছেন শেখ মো. হাফিজুল। তার নিকটতম প্রতিদ্বন্দি মো. আফছার আলী প্রাং পেয়েছেন ৩২ হাজার ৮১ ভোট । মহিলা ভাইস চেয়ারম্যান পদে নতুন মুখ ফেরদৌসী ইয়াসমিন চৌধুরী ৩৬ হাজার ৪২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি মোছা. মিতু বানু মণি পেয়েছেন ২২ হাজার ৮ ভোট। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭০ হাজার ১৫২ জন। উপজেলা চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন।

জয়ের ব্যাপারে অনুভূতি ব্যক্ত করে আলহাজ¦ এবাদুর রহমান প্রামানিক বলেন, এমন নজির গড়তে পেরে অনেক ভালো লাগছে। গত ১৫ বছর উপজেলা চেয়ারম্যান হিসেবে আত্রাইয়ের জনগণের জন্য কাজ করেছি। সাধারণ মানুষ আমাকে ভালোবেসে গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতায় এবারের নির্বাচনেও জনগণ আমার পক্ষে রায় দিয়েছেন।