সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

আত্রাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

নিউজ ডেস্ক১৯ জুলাই ২০১৭১ মিনিট পড়া
আত্রাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

আত্রাই প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মৎস্য সপ্তাহ উপলক্ষে সকাল ১০টায় সিনিয়র উপজেলা মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র‌্যালী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ একরামুল বারী রঞ্জু।
উপজেলা সহকারী কমিশনার ভূমি জয়া মারীয়া পেরেরা’র সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অতি) আনোয়ারুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম,উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত, ইউপি চেয়ারম্যান আফছার আলী প্রাং, উপজেলা মৎস্য দপ্তরের মাঠ সংগঠক লাভলী আক্তার, মাছ চাষী খয়বর রহমান, মৎস্যজীবি জাভেদ আলী প্রমুখ।

 

পরে আগত অতিথিবৃন্দ উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।
স/শ