সদ্য প্রকাশিত
নওগাঁ

আগামী নির্বাচনে দেখা যাবে কত ধানে কত চাল  : ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক৪ জুন ২০২৩২ মিনিট পড়া
আগামী নির্বাচনে দেখা যাবে কত ধানে কত চাল  : ওবায়দুল কাদের

কাজী কামাল হোসেন,নওগাঁ
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন,খেলা হবে, বিএনপির অর্থপাচারের,লুটপাটের,দূর্নীতির বিরুদ্ধে খেলা হবে,নির্বাচনে ফাইনাল খেলা হবে। আগামী নির্বাচনে দেখা যাবে কত ধানে কত চাল। মির্জা ফখরুল রোজ রাতে-দিনে ক্ষমতার দিবাস্বপ্ন স্বপ্ন দেখে,হারিয়ে যাওয়া ময়ুর সিংহাসন ফিওে পাওয়ার স্বপ্ন দেখে। বিএনপির প্রত্যেকজন নেতার প্রধান অবলম্বন হলো মিথ্যাচার। তারা সবাই মিথ্যাচার কওে বেড়ায়।

রোববার(৪ জুন) দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক বাণিজ্যমন্ত্রী আব্দুল জলিলের ১০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে নওগাঁ নওযোয়ান মাঠে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী ওবায়দুল কাদের। এদিন দুপুরে স্বরণ সভায় যোগ দেয়ার আগে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে মরহুম আব্দুল জলিলের কবর জিয়ারত করেন তিনি। এরপর তিনি দলীয় নতুন কার্যায়ের উদ্বোধন করে স্বরণসভায় যোগ দেন। নওগাঁ জেলা আওয়ামীলীগের আয়োজনে অনুষ্ঠিত স্বরণসভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক ।

মন্ত্রী ওবায়দুল কাদের আরো বলেন, দেখতে দেখতে ১৪ বছর! বিএনপির আন্দোলন হবে কোন বছর? দেখতে দেখতে ১৪ বছর! মানুষ বাঁচে কয় বছর? বিএনপির আন্দোলনের ১৪ বছর পার হয়েছে,ইউরোপে নালিশ দিয়েছে কিন্তু কি পেয়েছে, ঘোরার ডিম পেয়েছে। তিনি বলেন, আমেরিকায় রোজ রোজ নালিশ, ইউরোপে নালিশ দিয়ে ঘোড়ার ডিম পায়। বিএনপির আন্দোলন হয়না, মরাগাঙ্গে জোয়ার আসেনা। জনগন সাথে না থাকলে আন্দোলন হয়না। বিএনপির সাথে পাবলিক নাই,তাদের ৫২,দফা,২৭দফা ভুয়া, ৫৪দল ভুয়া,আন্দোলনও ভুয়া।

অনুষ্ঠিত স্বরণসভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন,আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা,নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী  মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি, শহীদুজ্জামান সরকার এমপি, ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন এমপি, ছলিম  উদ্দিন তরফদার এমপি,আনোয়ার হোসেন হেলাল এমপিসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ: