সদ্য প্রকাশিত
যুক্তরাষ্ট্রে আবারও প্রযুক্তি বিভ্রাট, ডেল্টা এয়ারের ফ্লাইটসূচিতে বিপর্যয় ভারত অনুষ্ঠান শেষে ফেরার পথে গাছে ধাক্কা লাগল গাড়ির, নিহত ৮ ডিসেম্বরে ৭৫ হাজার টনে পৌঁছাবে টিসিবির সংরক্ষণ সক্ষমতা পাঁচ বছরে দ্বিগুণের বেশি বেড়েছে এইচআইভি আক্রান্ত শিক্ষার্থী শীতার্তদের পাশে আশা, রাজশাহী জেলা প্রশাসকের কাছে ৪০০ কম্বল হস্তান্তর গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় সংঘর্ষ, আহত ৭ পুলিশ রিয়াদে হুতিদের ছোড়া ড্রোন ভূপাতিত করল সৌদি উচ্চ রক্তচাপ থাকলে খাবারের তালিকায় রাখুন ৬ খাবার নারী ক্রিকেটারদের সুরক্ষায় স্বাধীন কমিটি পাকিস্তান-শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ করতে চায় বাংলাদেশ
রাজনীতি

আওয়ামী লীগ একটি মরা লাশ: ভিপি নুর

নিউজ ডেস্ক২৯ এপ্রিল ২০২৫২ মিনিট পড়া
আওয়ামী লীগ একটি মরা লাশ: ভিপি নুর

সিল্কসিটিনিউজ ডেস্ক :

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, শুধুমাত্র শরীয়তপুর আর নড়িয়া নয়, যে পরিবর্তনের জন্য সারা বাংলাদেশে ছুটে বেড়াচ্ছি, সেটার বাস্তবায়নের জন্য আমাদের নিরন্তর পথচলা থাকবে। আজকে আওয়ামী লীগের প্রতি যেই কর্মকাণ্ডের কারণে যেই চাঁদাবাজি, রাহাজানি, মানুষের ওপর নির্যাতন, নিপীড়নের কারণে আওয়ামী লীগের যে নির্মম, নিষ্ঠুর পতন হয়েছে- সেই একই কাজ যেন আমাদের মধ্যে খুঁজে না পায়।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের পতন হয়েছে, এই এলাকারও বড় নেতা ছিল, তারা লন্ডনে-দিল্লিতে পালিয়ে গেছে। তারা সেখানে মৌজ-মাস্তি করতেছে। আর যারা কর্মী ছিল, তারা চরে চরে পালিয়ে পালিয়ে বেড়ায়। আওয়ামী লীগ এই জুলাইয়ের গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে একটি পরিত্যক্ত রাজনৈতিক পরিণত হয়েছে। আওয়ামী লীগ একটি মরা লাশ। এই লাশ নিয়ে কেউ বেশি টানাটানি করবেন না।

মঙ্গলবার বিকালে শরীয়তপুরের সখিপুর থানার উত্তর তারাবুনিয়া চেয়ারম্যান বাজার ঈদগাহ মাঠে স্থানীয় গণঅধিকার পরিষদ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ভিপি নুরুল হক নুর এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি-জামায়াতের ভাইরা আন্দোলনে নির্যাতিত হয়েছে। আসুন আমরা সুযোগ এসেছে, আগামীতে রাষ্ট্র  সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে হবে। গণঅধিকার পরিষদ তরুণ যুব নেতৃত্বে আগামী বাংলাদেশ নির্মাণের জন্য কাজ করছে। আর আমাদের এখন একটি কাজ তা হচ্ছে আওয়ামী লীগ  নামের লাশটি পচে যেন গন্ধ না ছড়ায় তার জন্য দ্রুত আওয়ামী লীগকে দাফন করা। আওয়ামী লীগ নামে কেউ  রাজনীতি করতে পারবে না। তবে যে আওয়ামী লীগ মানুষের ক্ষতি করে নাই তাদের ওপর নির্যাতন করা যাবে না।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

বিশেষ অতিথি ছিলেন গণঅধিকারের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফিরোজ আহম্মেদ মুন্সী।

বক্তব্য রাখেন জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব ডা. শাহজালাল সাজু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আখতারুজ্জামান সম্রাট মাঝি।

 

সূত্র: যুগান্তর