খেলা

অস্ট্রেলিয়ার অ্যাথলেটদের ল্যাপটপ ও শার্ট চুরি

নিউজ ডেস্ক১ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিসিনউজ ক্রীড়া ডেস্ক:

ব্রাজিলের রিও ডি জেনিরোতে নিরাপত্তা শঙ্কা বেড়েই চলছে। জঙ্গি হামলার শঙ্কা, জিকা ভাইরাস ও রাজনৈতিক সমস্যার সঙ্গে চুরি, ছিনতাইও বেড়ে গেছে। অস্ট্রেলিয়ার অ্যাথলেটদের ল্যাপটপ ও জিকা-নিরাপত্তা-শার্ট চুরি হওয়ার অভিযোগ উঠেছে।

আগামী ৫ আগস্ট রিওতে গ্রীষ্মকালীন অলিম্পিকের ৩১তম আসরের পর্দা উঠবে। তার কয়েক দিন আগে এমন ঘটনা ঘটল।

শুক্রবার অ্যাথলেট ভিলেজে অস্ট্রেলিয়ার দল যে ভবনে থাকছে সেটির নিচ তলায় আগুন লেগেছিল। ফলে অস্ট্রেলিয়ার অ্যাথলেটসহ অন্যদেরকে রুম থেকে সরিয়ে নেয়া হয়েছিল। সেই সময় তাদের ল্যাপটপ ও শার্ট চুরি হয়েছে।

জানা গেছে, জিকা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য তৈরি করা তিন/চারটি শার্ট চুরি করা হয়েছে। অস্ট্রেলিয়া দলের একজন সেটা দেখেছিলেন। কিন্তু ভেবেছিলেন তারা অগ্নি নির্বাপক বাহিনীর সদস্য।

ওই সদস্য বলেন, ‘আমি দেখলাম তিন জন কর্মী আমাদের দলের শার্ট নিয়ে যাচ্ছে। আমি জানি না আসলে তারা কারা ছিলেন। আমি জানতাম না যে তারা স্বেচ্ছাসেবক কিনা। এর বাইরে এক কর্মকর্তার ল্যাপটপ চুরি হয়েছে বলে জানানো হয়েছে।

সূত্র: বাংলামেইল