নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
আমানতের টাকা না পেয়ে শত শত গ্রাহক নওগাঁয় আপ্রকাশি মাল্টিপারপাস কো-অপারিটভ নামের একটি ঋনদান ও আমানত সংগ্রহ কারী সংস্থার নিবার্হী পরিচালক এসএম জুয়েল হোসেন(৪০) এর বাড়ী ঘেরাও করে। ওই প্রতিষ্ঠানের মালিক পক্ষ পাওনাদারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নওগাঁ সদর থানায় খবর দিলে থানা পুলিশ ঘটনা স্থলে পৌঁছে। ঘটনাটি ঘটে শুক্রবার বৈকাল ৬টার দিকে নতুন সাহাপুর, নওগাঁয় তার নিজ বাড়িতে।
গ্রাহক, এলাকাবাসি ও মামলার সূত্রে জানা যায়, ২০০৩ সালে নওগাঁর পার্শ্ববর্তী শান্তাহার শহরে এস এম জুয়েল আপ্রকাশি মাল্টিপারপাস কো-অপারিটভ নামের একটি আমানত ও ঋনদান কার্য্যালয় খোলে। এই সংস্থা ঋনদান কর্মসূচি ও গ্রাহকের কাছে থেকে আমানত গ্রহনের কার্যক্রম শুরু করে। প্রতি লাখ টাকা জমা রাখার বিনিময়ে মাসে গ্রাহকদের দুই হাজার টাকা করে মুনাফা প্রদান করে সংস্থাটি। এতে করে এলাকার মানুষ বেশি মুনাফার আশার হুমড়ি খেয়ে পড়ে। কয়েক বছরে গ্রাহকের সংখ্যা গিয়ে প্রায় আড়াই হাজারে দাড়াই। এই সময়ে গ্রাহকের আমানতের টাকার পরিমান প্রায় ৫০ কোটিতে গিয়ে ঠেকে।

গত বছরের জানুয়ারি/১৬ মাস থেকে হঠাৎ করে সংস্থাটি মুনাফার টাকা দেওয়া বন্ধ করে দেয়। এ সময় সংস্থাটির মালিক সান্তাহার ও নওগাঁ শহরের আশেপাশে জমি কেনাসহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলেন। এদিকে মুনাফার টাকাসহ মুল টাকা ফেরৎ চেয়ে কয়েক মাস ধরে গ্রাহকরা আপ্রকাশি কার্যালয়ে ধর্না দিতে থাকেন। কিন্তু মালিক এস এম জুয়েল কোন প্রকার টাকা না দিয়ে গ্রাহকদের হয়রানি করতে থাকেন। এক পর্যায়ে সে জুলাই/১৬ মাস থেকে গ্রাহকের টাকা ফেরৎ দেওয়ার কথা বলে কার্যালয়ে নোটিশ টাঙিয়ে দেয় কিন্তু জুলাই/১৬ মাসে কোন টাকা ফেরৎ না দিয়ে স্ব-পরিবারে জুয়েল পালিয়ে অত্মগোপন করে থাকে। অবশেষে সে চুপি সারে সম্প্রতি ঈদে তার বাড়ীতে গোপনে অবস্থান করছিল। এ সংবাদ ছড়িয়ে পড়লে গত শুক্রবার বিকেলে কয়েক’শ গ্রাহক তার নতুন সাহাপুর নিজ বাড়িতে তাকে পাওনা টাকার দাবিতে ঘেরাও করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিাত নিয়ন্ত্রনে নিয়ে আসে।
এই সময় ওই সংস্থার পাওনাদার রুকুনুজ্জামান(রুকু), রেখা বানু, আব্দুল মজিদ, বদরুদ্দোজা সহ আরও বেশ কয়েকজন পাওনাদার সিল্কসিটি নিউজকে বলেন, তিনি সহ তার তিন ভাই, তার স্ত্রী ও বোন ভগ্নিপতিরা এই সংস্থায় কয়েক লাখ টাকা রেখেছেন কিন্তু কাউকে টাকা দেওয়া হচ্ছে না।
এ সময় নওগাঁ সদরের বোয়ালিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাসানুল আল মামুন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, প্রতারক ও অত্মসাত কারী জুয়েল সহ তার সহযোগীদের দৃষ্টান্তমুলক শাস্তি ও পাওনা টাকা উদ্ধারে প্রয়োজনীয় আইন গত ব্যবস্থা নেওয়া আবশ্যক। এতে করে আড়াই হাজার পরিবার প্রতারনার হাত থেকে রক্ষা পাবে।
সেখানে উপস্থিত গ্রাহক নওগাঁ সদরের তানিয়া ফেরদৌসী বলেন, তার ৭লাখ টাকা জমা রয়েছে। সে দিনের পর দিন ঘুরেও কোন টাকা পাচ্ছেন না। তিনি বাদি হয়ে ওই প্রতারকের বিরুদ্ধে থানায় মামলা করতে চাইলে পুলিশ এস এম জুয়েলকে নওগাঁ সদর মডেল থানায় নিয়ে আসে। এ ঘটনায় তানিয়া ফেরদৌসী বাদী হয়ে আলোচিত এই ঘটনায় ৮জনকে আসামী করে মামলা করেছে।
এই বিষয়ে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনর্চাজ তোরিকুল ইসলাম জানান এই ঘটনায় ১টি মামলা হয়েছে। যদি আরও কোন অভিযোগ আসে তাদের মামলাও গ্রহন করা হবে। গ্রেপ্তার কৃত জুয়েলকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অনান্য আসামীদের গ্রেপ্তারের প্রচেষ্টা চলছে বলে তিনি জানান।
স/শ










