সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন

নিউজ ডেস্ক২১ এপ্রিল ২০১৭২ মিনিট পড়া
শিবগঞ্জে গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
প্রথমে পরকীয়া প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে ও এক গৃহ বধূকে রাতের অন্ধকারে ধর্ষনের পর গাছের সাথে বেঁধে অন্ধকার যুগের ন্যায় নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বাবুপুর গ্রামে।

 

গত ২০ এপ্রিল শিবগঞ্জ থানায় দায়ের করা ওই গৃহবধূর অভিযোগে জানাগেছে, পাঁকা ইউনিয়নের বাবুপুর গ্রামের তাজিবুলের ছেলে আব্দুল করিম (২৬) প্রথমে পরকীয়া প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে একই এলাকার জনৈক ব্যক্তির স্ত্রীকে গত ১৯ এপ্রিল রাত ১১টার দিকে করিমের বন্ধু ও একই গ্রামের দুরুল ইসলামের ছেলে ডালিম (৩০) ও জবেদের ছেলে সৈবুরের (৩২) সহযোগিতায় ওই গৃহবধূকে তার স্বামীর ঘর থেকে বের করে পার্শ্ববর্তী আম বাগানে ধর্ষণের পর বিয়ের প্রলোভন দিয়ে তাদের বাড়ি নিয়ে যায়। এসময় করিমের পিতা তাজিবুল হক (৬০),ভাই রহিম (৩০), মাতা মোসতারা বেগম (৫৫) ওই গৃহবধূর হাত-পা বেঁধে মুখে গামছা ভরে কয়েক ঘন্টা ধরে শারীরিকভাবে নির্যাতন চালিয়ে রাত ৩টার দিকে তার স্বামীর বাড়িতে ফেলে যায়। পরে তার স্বামীসহ অন্যরা তাকে উদ্ধার করে তার পিত্রালয়ে রেখে চলে যায়।

 

এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম হাবিব জানান, এ ঘটনায় রহিমকে আটক করা হয়েছে এবং বাকী আসামীদের আটকের চেষ্টা চলছে।

স/অ