সদ্য প্রকাশিত
হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড দেশে অর্থনৈতিক অগ্রযাত্রা শুরু, বিদেশি বিনিয়োগ বেড়ে প্রায় ১২ শতাংশ সীমান্তে নজরদারিতে ড্রোন ও এআই ক্যামেরা যুক্ত করল বিজিবি বিজিএমইএ সভাপতি ১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা শেখ হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই : রিজভী প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী ডায়াবেটিসের ঝুঁকি কমাতে মেনে চলুন ৭ অভ্যাস
আন্তর্জাতিক

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে আহত ১১

নিউজ ডেস্ক২৯ মার্চ ২০২৬১ মিনিট পড়া
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে আহত ১১

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইসরায়েলের একটি গ্রামে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় গতকাল শনিবার ১১ জন আহত হয়েছে। দেশটির চিকিৎসকদের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ইরানের ওই ক্ষেপণাস্ত্রটি মধ্য ইসরায়েলের এশতাওল গ্রামে আঘাত হানে। এশতাওল গ্রাম বেইত শেমেশের কাছে অবস্থিত।

যুদ্ধের শুরুতে এই এলাকায় একটি ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ৯ জন নিহত হয়েছিল। যার মধ্যে চারটি শিশু রয়েছে।
এএফপির ফুটেজে দেখা গেছে, গতকাল শনিবারের ওই হামলায় বেশ কয়েকটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চারপাশে ধাতব ধ্বংসাবশেষ ও কংক্রিটের টুকরো ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।

বিস্ফোরণের ফলে বেশ কয়েকটি গাড়িও ধ্বংস হয়েছে এবং আঘাত হানার স্থানে একটি বড় গর্ত তৈরি হয়েছে।
ঘটনাস্থলে উদ্ধারকর্মী ও নিরাপত্তা বাহিনী কাজ করছেন।

সেনাবাহিনীর হোম ফ্রন্ট কমান্ডের কমান্ডার ওহাদ মোয়াল ঘটনাস্থল থেকে এএফপি-র এক সংবাদদাতাকে বলেন, ‘এটি ইরানি ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাত। অনেকগুলো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

’
সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি সামাজিক যোগাযোগামাধ্যম এক্সে ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে লিখেছেন, ‘এশতাওলের একটি পারিবারিক বাড়ি ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়েছে।’

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়েছে।

এরপর থেকে ইসরাইল এবং এই অঞ্চলের বেশ কয়েকটি দেশকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে জবাব দিচ্ছে ইরান।