সদ্য প্রকাশিত
পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড দেশে অর্থনৈতিক অগ্রযাত্রা শুরু, বিদেশি বিনিয়োগ বেড়ে প্রায় ১২ শতাংশ সীমান্তে নজরদারিতে ড্রোন ও এআই ক্যামেরা যুক্ত করল বিজিবি বিজিএমইএ সভাপতি ১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা শেখ হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই : রিজভী প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
আন্তর্জাতিক

মন্দিরে প্রি-ওয়েডিং ফটোশুটে হামলা, গ্রেফতার ৭

নিউজ ডেস্ক২৮ মার্চ ২০২৬১ মিনিট পড়া
মন্দিরে প্রি-ওয়েডিং ফটোশুটে হামলা, গ্রেফতার ৭

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ভারতের কর্ণাটকের হাসান জেলার সাকলেশপুর তালুকের মনোরম বেত্তাদা ভৈরবশ্বর মন্দির প্রাঙ্গণে একটি প্রি-ওয়েডিং ফটোশুটকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটেছে। একদল ফটোগ্রাফারের ওপর অতর্কিত হামলার অভিযোগে পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছে।

প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত এই মন্দির এলাকাটি প্রি-ওয়েডিং শুটের জন্য বেশ জনপ্রিয়।  বৃহস্পতিবার (২৬ মার্চ) একটি যুগল তাদের ফটোগ্রাফারদের নিয়ে সেখানে ছবি তুলতে যান।

প্রত্যক্ষদর্শীদের মতে, মন্দির প্রাঙ্গণে ছবি তোলা এবং ফটোগ্রাফারদের জুতো পরে থাকা নিয়ে স্থানীয় কিছু ব্যক্তি আপত্তি জানান। সেখান থেকেই সামান্য কথা কাটাকাটির সূত্রপাত যা দ্রুত হাতাহাতিতে রূপ নেয়। এক পর্যায়ে উত্তেজিত জনতা ফটোগ্রাফারদের ওপর চড়াও হয় এবং তাদের শারীরিক লাঞ্ছনা করে।

এই হামলায় নভি এবং নন্দন নামে দুই ফটোগ্রাফার গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে দ্রুত সাকলেশপুর তালুক হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা ফটোগ্রাফারদের দামি একটি ক্যামেরাও ভাঙচুর করেছে বলে জানা গেছে।

খবর পেয়ে সাকলেশপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং মুডিগেরে তালুকের সাতজন যুবককে গ্রেপ্তার করা হয়েছে।  গ্রেপ্তারকৃতরা হলেন আশি, প্রশান্ত, রক্ষা, অরবিন্দ, উচিত, প্রজ্বল ও নিশান্ত।

সূত্র: এনডিটিভি