সদ্য প্রকাশিত
পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড দেশে অর্থনৈতিক অগ্রযাত্রা শুরু, বিদেশি বিনিয়োগ বেড়ে প্রায় ১২ শতাংশ সীমান্তে নজরদারিতে ড্রোন ও এআই ক্যামেরা যুক্ত করল বিজিবি বিজিএমইএ সভাপতি ১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা শেখ হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই : রিজভী প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
আন্তর্জাতিক

কাগুজে বাঘ, কাপুরুষ : ন্যাটোর প্রতি তীব্র ক্ষোভ ঝাড়লেন হতাশ ট্রাম্প

নিউজ ডেস্ক২৮ মার্চ ২০২৬৩ মিনিট পড়া
কাগুজে বাঘ, কাপুরুষ : ন্যাটোর প্রতি তীব্র ক্ষোভ ঝাড়লেন হতাশ ট্রাম্প

সিল্কসিটিনিউজ ডেস্ক:

হরমুজ প্রণাণি সুরক্ষিত করতে সামরিক বাহিনী পাঠাতে ন্যাটো মিত্রদের অস্বীকৃতির বিষয়ে ফের হতাশা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার তিনি বলেন, ‘ভবিষ্যতে অনুরোধ করা হলেও ওয়াশিংটন হয়তো তাদের সাহায্য করবে না।’ এএফপির প্রতিবেদনে এই খবর বলা হয়েছে।

স্থানীয় সময় গতকাল রাতে মায়ামিতে একটি বিনিয়োগ ফোরামে ভাষণ দিতে গিয়ে ট্রাম্প বলেন, ‘ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের চতুর্থ সপ্তাহ চলছে।

এই সময়ে ইউরোপীয় ন্যাটো দেশগুলো যুক্তরাষ্ট্রকে বস্তুগত কোনো সহায়তা দিতে অস্বীকৃতি জানিয়েছে, তাতে আমি ক্ষুব্ধ।’ তবে ইরানের ওপর হামলা চালানোর সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র ইউরোপীয় মিত্রদের সঙ্গে কোনো পরামর্শই করেনি এবং জোটের অনেক নেতা এই যুদ্ধের বিরোধিতা করেছিলেন।
ট্রাম্প ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘তারা (ন্যাটো) সেখানে ছিলই না। আমরা ন্যাটোর সুরক্ষার জন্য বছরে শত শত বিলিয়ন ডলার খরচ করি এবং আমরা সব সময় তাদের পাশে থাকতাম, কিন্তু এখন তাদের কার্যকলাপে মনে মনে হয়, আমাদের আর থাকার প্রয়োজন নেই, তাই না?’ তিনি আরো বলেন, ‘ওরা যদি আমাদের পাশে না থাকে, তাহলে আমরা ওদের পাশে থাকব কেন? ওরা তো আমাদের পাশে ছিল না।

’
ট্রাম্প কঠোর সমালোচনা করে গত সপ্তাহে ন্যাটোর অন্য সদস্যদের ‘কাপুরুষ’ বলে অভিহিত করেন এবং ঘোষণা করেন, যুক্তরাষ্ট্র ছাড়া এই জোট একটি ‘কাগুজে বাঘ’। বৃহস্পতিবার তিনি তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফরমে বলেন, ‘যুক্তরাষ্ট্রের ন্যাটোর কাছ থেকে কিছুই প্রয়োজন নেই। সামরিকভাবে বিধ্বস্ত, উন্মাদ রাষ্ট্র ইরানকে রুখতে সাহায্য করার জন্য ন্যাটো দেশগুলো বিন্দুমাত্র কিছু করেনি।’

এক মাস আগে ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি অভিযান শুরু হওয়ার পর থেকে, ট্রাম্প বারবার পশ্চিমা মিত্রদের সমর্থনের অভাব এবং হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সাহায্য করার জন্য বাহিনী পাঠাতে অনীহা নিয়ে হতাশা প্রকাশ করেছে।

হরমুজ প্রণালি উপসাগরীয় অঞ্চলের তেল ও গ্যাস রপ্তানির জন্য একটি গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। এটি ইরানের আক্রমণের ফলে ঝুঁকিতে রয়েছে। এই সংকীর্ণ জলপথ দিয়ে যান চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে, যার ফলে বিশ্বব্যাপী জ্বালানির দাম বেড়েছে।
প্রেসিডেন্টের সঙ্গে এই জোটের সম্পর্ক কখনো ভালো, কখনো খারাপ ছিল। তিনি এমন কিছু কথা বলেছিলেন, যার কারণে মনে হয়েছে, ন্যাটোর নিয়ম (এক দেশের ওপর হামলা মানে সবার ওপর হামলা) তিনি ঠিকভাবে মানবেন কি না, তা নিয়ে সন্দেহ আছে।

২০২৪ সালের নির্বাচনের সময় তিনি রাশিয়ার প্রেসিডেন্টকে বলেছেন, যেসব ইউরোপীয় দেশ নিজেদের প্রতিরক্ষার খরচ ঠিকমতো দেয় না, তাদের ওপর আক্রমণ করতে। তবে ২০২৫ সালের দিকে ইউরোপের কিছু নেতার সঙ্গে তার সম্পর্ক ভালো হতে শুরু করে। কিন্তু ২০২৬ সালে আবার সম্পর্ক খারাপ হয়ে যায়, যখন তিনি ডেনমার্কের গ্রিনল্যান্ড দখল করার হুমকি দেন।