সদ্য প্রকাশিত
পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড দেশে অর্থনৈতিক অগ্রযাত্রা শুরু, বিদেশি বিনিয়োগ বেড়ে প্রায় ১২ শতাংশ সীমান্তে নজরদারিতে ড্রোন ও এআই ক্যামেরা যুক্ত করল বিজিবি বিজিএমইএ সভাপতি ১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা শেখ হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই : রিজভী প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৩

নিউজ ডেস্ক২৮ মার্চ ২০২৬১ মিনিট পড়া
যুক্তরাষ্ট্রে পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৩

সিল্কসিটিনিউজ ডেস্ক :

যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের কাউয়াই দ্বীপে একটি পর্যটকবাহী হেলিকপ্টার দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে কালালাউ সমুদ্র উপকূলের কাছে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির কোস্ট গার্ড।

প্রাথমিক তথ্য অনুযায়ী, হেলিকপ্টারটিতে একজন পাইলটসহ মোট পাঁচজন ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন এবং কাউয়াই ফায়ার ডিপার্টমেন্টের সদস্যরা উদ্ধার অভিযান চালান। আহত দুইজনকে দ্রুত উদ্ধার করে উইলকক্স মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।

দেশটির কোস্ট গার্ড জানায়, বৃহস্পতিবার বিকেল প্রায় ৪টার দিকে হেলিকপ্টারটি কালালাউ বিচ থেকে প্রায় ১০০ গজ দূরে একটি বালুচরে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়।

দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটি ছিল একটি হিউজেস ওএইচ-৬ কায়ুজ মডেলের। হেলিকপ্টারটি পরিচালনা করছিল এয়ারবোন এভিয়েশন নামের একটি ট্যুর কোম্পানি।

কোস্ট গার্ডের কর্মকর্তা অ্যান্ড্রিউ উইলিয়ামস বলেন, এই ঘটনায় তিনজনের মৃত্যুতে তারা গভীরভাবে দুঃখিত। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

এদিকে, এ দুর্ঘটনার ঘটনায় তদন্ত শুরু করেছে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন