রাজশাহীর খবর

সীমানা নির্ধারণ নিয়ে রাজশাহীতে বিজিবি-কারারক্ষীদের মধ্যে উত্তেজনা

নিউজ ডেস্ক৭ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

 নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে ফাস্টফুডের সীমানা নির্ধারণ নিয়ে কেন্দ্রীয় কারারক্ষীদের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।রবিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা সিল্কসিটি নিউজকে জানান, পদ্মা নদীর পারে নগরীর শ্রীরামপুর এলাকায় রাজশাহী পানি উন্নয়ন বোর্ড ও কেন্দ্রীয় কারাগারের পাশে বিজিবির উদ্যোগে ফাস্টফুডের ভবন নির্মাণ কাজ চলছে।

74

অন্যদিকে কারা কর্তৃপক্ষ তাদের জায়গা বুঝিয়ে নিতে গেলে সকালে কারা পুলিশের সঙ্গে বিজিবি সদস্যদের উত্তেজনা ছড়িয়ে পড়ে।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম সাংবাদিকদের কাছে দাবি করেন, তাঁরা বিজিবিকে বার বার অনুরোধ করেছেন, তাদের জায়গা দখল করে ভবন নির্মাণ না করতে। কিন্তু বিজিবি তা শোনেনি। তারা সেখানকার গাছপালা কেটে রেস্টুরেন্ট নির্মাণ করছে।

এখন তাদের জায়গা কারা কর্তৃপক্ষ বুঝে নিতে উদ্যোগ নিয়েছেন। কিন্তু বিজিবি সদস্যরা তাতে বাধা দেন। তবে এ নিয়ে উভয়পক্ষ বসে পরে বিষয়টির সমাধান করা হবে। তবে কারা কর্তৃপক্ষ তাদের জায়গা ছাড়বে না বলেও দাবি করেন ওই কর্মৃকর্তা।
এদিকে রেস্টুরেন্টের দায়িত্বশীল কর্মকর্তা বিজিবির হাবিলদার হাফিজুর রহমান সাংবাদিকদের কাছে জানান, কারা কর্তৃপক্ষ তাদের আগে কিছু না জানিয়েই হঠাৎ সীমানা নির্ধারণ করতে আসে। এসময় তাদের নিষেধ করা হয়েছে শুধু। এ নিয়ে কোনো কিছু ঘটেনি।

স/আর