সদ্য প্রকাশিত
৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড দেশে অর্থনৈতিক অগ্রযাত্রা শুরু, বিদেশি বিনিয়োগ বেড়ে প্রায় ১২ শতাংশ
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: আরাগচি

নিউজ ডেস্ক২৬ মার্চ ২০২৬২ মিনিট পড়া
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: আরাগচি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।স্থানীয় সময় বুধবার (২৫ মার্চ) রাতে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন।

তিনি বলেন, সম্প্রতি কয়েকদিন ধরে বন্ধুপ্রতিম কয়েকটি দেশের মাধ্যমে তেহরানের কাছে বার্তা পাঠাচ্ছে ওয়াশিংটন। ইরানও নিজেদের অবস্থান তুলে ধরেছে এবং সতর্কবার্তা দিয়েছে। এর অর্থ এই নয় যে আলোচনা চলছে।

ইরান যুদ্ধ চায় না বলেও উল্লেখ করে আরাগচি বলেন, এই যুদ্ধ যেন স্থায়ীভাবে বন্ধ হয়, সেটিই চাওয়া তেহরানের। আর প্রায় চার সপ্তাহ ধরে চলা এই যুদ্ধে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তেহরান তার ক্ষতিপূরণ চায় বলেও জানান তিনি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে ইরানের নীতি হলো হামলা চালিয়ে যাওয়া এবং আপাতত তেহরানের আলোচনায় বসার কোনো ইচ্ছা নেই। তিনি আরও বলেন, ‘এটি ইসরাইলের যুদ্ধ এবং এর মূল্য দিচ্ছে এই অঞ্চলের মানুষ ও যুক্তরাষ্ট্রের জনগণ।’

আরাগচির মতে, ইরানের বিরুদ্ধে যুদ্ধে নিজেদের মূল লক্ষ্যগুলো অর্জনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। এই লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে দ্রুত সামরিক জয় পাওয়া এবং তেহরান সরকারের পতন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের হামলার জবাব ইরান যেভাবে দিয়েছে, তা বিশ্বকে এটিই দেখিয়েছে যে ‘কোনো দেশই ইরানের নিরাপত্তার প্রতি হুমকি দিতে পারে না।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এসব বক্তব্যের আগে ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলাইন লেভিট বলেন, ইরানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ফলপ্রসূ আলোচনা’ চালিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন, ইরানের জ্বালানি স্থাপনায় বোমা হামলার বিষয়ে ট্রাম্পের হুমকির পর এটি স্পষ্ট হয়েছে যে ইরান আলোচনায় বসতে চায়।

 

 

সূত্র: যুগান্তর