রাজশাহী

মোহনপুরে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপির সভাপতি মুনের ঈদ উপহার বিতরণ

নিউজ ডেস্ক১৮ মার্চ ২০২৬১ মিনিট পড়া

মোহনপুর প্রতিনিধিঃ

রাজশাহীর মোহনপুর উপজেলা বিএনপি সভাপতি শামিমুল ইসলাম মুন এর উদ্যোগে  পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে অসহায় ও দুস্হদের মাঝে ঈদ উপহার নতুন পোশাক বিতরণ করা হয়েছে।

বুধবার ১৮ই মার্চ দুপুর ২,০০ টার সময় বাকশিমইল ইউনিয়নের রাজশাহী টু নওগাঁ মহাসড়কের (বরইকুড়ি) রাস্তার দুই পার্শ্বে  অসহায় ও দরিদ্র বস্তিবাসীদের মাঝে শাড়ি ও  শিশুদের পোশাক বিতরণ করেন উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিমুল ইসলাম মুন।

এই সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব -আর- রশিদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম।