সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে অস্ত্রসহ শীর্ষ ডাকাত সর্দার গ্রেফতার

নিউজ ডেস্ক২০ এপ্রিল ২০১৭১ মিনিট পড়া
শিবগঞ্জে অস্ত্রসহ শীর্ষ ডাকাত সর্দার গ্রেফতার

ভ্রামম্যাণ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের পলাশবাড়ি এলাকা থেকে একটি অস্ত্রসহ শীর্ষ ডাকাত সর্দার লালচাঁনকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তি হল- উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের পলাশবাড়ি গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। শিবগঞ্জ থানার এসআই শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় লালচাঁনের বাড়িতে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ তাকে গ্রেফতার করা হয়।

সে দীর্ঘদিন যাবৎ কানসাট-চৌডালা আঞ্চলিক সড়কে ডাকাতি করে আসছিল। তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় তিনটি, গোমস্তাপুর থানায় তিনটি ও নিয়ামতপুর থানায় একটি মামলা রয়েছে।

স/আ