রাজশাহী

চারঘাট উপজেলা হাসপাতালে বিপুল পরিমাণ ওষুধ দিলেন এমপি আবু সাঈদ চাঁদ

নিউজ ডেস্ক৫ মার্চ ২০২৬১ মিনিট পড়া

চারঘাট প্রতিনিধি :

মানবতার ফেরিওয়ালা হয়ে নিজস্ব তহবিলের অর্থায়নে জীবন রক্ষাকারী বিপুল পরিমাণ ওষুধ নিয়ে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাজির হয়েছেন আবু সাঈদ চাঁদ, রাজশাহী-৬ আসন-এর সংসদ সদস্য।

জানা গেছে, গত চার দিন আগে তিনি চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। এ সময় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা প্রয়োজনীয় ওষুধ না পাওয়ার অভিযোগ করেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তিনি হাসপাতালের সার্বিক অবস্থা পরিদর্শন করেন এবং সরকারি বরাদ্দের ওষুধ ও সেবার বিষয়ে খোঁজখবর নেন।

পরবর্তীতে রোগীদের সমস্যার সমাধানে মানবিক উদ্যোগ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যার আগে বিপুল পরিমাণ ওষুধ নিয়ে নিজেই হাসপাতালে হাজির হন। হাসপাতালের পক্ষ থেকে জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. লুমা বিনতে হাসান ওষুধগুলো গ্রহণ করেন।

এ সময় এমপি আবু সাঈদ চাঁদ বলেন, “ওষুধের অভাবে আমার এলাকার কোনো মানুষ যেন কষ্ট না পায়। কেউ যেন বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ধাবিত না হয়। এজন্য চিকিৎসা সেবায় যা যা করা প্রয়োজন, আমি আমার পক্ষ থেকে তা করার চেষ্টা করব, ইনশাআল্লাহ।”

এ সময় উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট এবং এমপির ব্যক্তিগত সহকারী জালাল উদ্দিন প্রমুখ।