ভ্রাম্যমাণ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রমামলায় এক যুবককে ১৪ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। স্পেশাল ট্রাইবুন্যাল-২ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ জিয়াউর রহমান সোমবার দুপুরে এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন, শিবগঞ্জ উপজেলার সুন্দরপুর গ্রামের হেনার ছেলে আঙ্গুর (৩৫)।
মামলার সংক্ষিপ্ত বিবরণ ও সরকারি কৌশুলি (এপিপি) অ্যাডভোকেট আঞ্জুমানারা বেগম জানান, ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর শিবগঞ্জের মনাকষা মোড়ে পুলিশের নিয়মিত টহলের সময় তল্লাশী চালিয়ে ১টি পিস্তল, ২ টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলিসহ আঙ্গুরকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় ওই দিনই শিবগঞ্জ থানায় এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন।
শিবগঞ্জ থানার উপ পরিদর্শক আবদুস সবুর খাঁন ওই বছরের ৩১ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার শুনানী ও স্বাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে আসামীর উপস্থিতিতে এই দণ্ডাদেশ প্রদান করা হয়।
স/অ









