ভ্রাম্যমাণ প্রতিনিধি:
শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়া ৩টি ওয়ার্ডে সংরক্ষিণ মহিলা সদস্য পদে নির্বাচিত হয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কায়ছার মোহাম্মদ জানান, সাধারণ সদস্য পদে নির্বাচিত প্রার্থী হলেন- মমরেজ আলী, বিল্টু আলী, আবুল কালাম আজাদ, মজিবুর রহমান, সেতাউর রহমান, গোলাম মোস্তফা, সেন্টু আলী, রুহুল আমিন ও আনারুল ইসলাম।

এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচিতরা হলেন- বিজলী বেগম, আরিফা বেগম ও ফেরদৌসী বেগম।
এরআগে রোববার রাতে ভোট গণনা শেষে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী বেনাউল ইসলাম ১০৬০২ ভোট পেয়ে বেসরকারি বিজয়ী হয়েছেন। তিনি আরও জানান, এ ইউপি নির্বাচনে ৮৮.০৯ শতাংশ ভোট পড়েছে।
উল্লেখ্য, চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৫ জন এবং সাধারণ সদস্য পদে ৩৭ জন নির্বাচনে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এ নির্বাচনে ২৮ হাজার ৬৯ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৩শ’ ২ জন এবং মহিলা ভোটার ১৩ হাজার ৭শ’ ৬৭ জন। ভোটারগণ ১০টি কেন্দ্রে তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করেছেন।
স/অ









