ভ্রাম্যমাণ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের হাজারবিঘি এলাকা থেকে ১ হাজার ৭শ’ বোতল ভারতীয় ফেনসিডিলসহ একটি ট্রাক আটক করেছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহাবুব আলম খাঁন জানান, শনিবার গভীর রাতে উপজেলার হাজারবিঘি এলাকায় একটি ট্রাকে ফেনসিডিল বোঝায় করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম হাবিবের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ১ হাজার ৭শ’ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। একই সাথে টাঙ্গাইল ট-০২-০৭০৭ নম্বর ওপেন ট্রাক কার্গোটি আটক করা হয়েছে।

তিনি আরও জানান, পুলিশের টের পেয়ে ট্রাক চালক, হেলপার ও মাদক ব্যবসায়ী দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। পলাতক মাদক ব্যবসায়ী, ট্রাক চালক ও হেলপারকে গ্রেফতার করার জন্য পুলিশ তৎপরতা শুরু করেছে বলেও পুলিশ জানান।
স/অ









