ভ্রাম্যমান প্রতিনিধি:
ভোলাহাটে সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস বিভিন্ন জায়গাতে উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন। ভোলাহাট বিএমডিএ’র মাধ্যমে সরকার এ পর্যন্ত ৪কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে উপজেলার বিভিন্ন স্থানে ২৭টি সেচের গভীর নলকূপ হতে খাবার পানি সরবরাহের কাজ সম্পন্ন করেছে। এরই অংশ হিসেবে জামবাড়ীয়া ইউনিয়নে তিনটি সেচের গভীর নলকূপ হতে খাবার পানি সরবরাহ উদ্বোধন করলেন সংসদ সদস্য।
উদ্বোধনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএমডিএ’র সহকারী প্রকৌশলি (অঃদাঃ) জামিনুর রহমান, সিনিয়ার সাব-এ্যাসিষ্টেন্ট ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মঈন, গোমস্তাপুর উপজেলার আলীগ নেতা রাশিদুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন স্তরের আলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে হেলাচী ও বড়গাছী উচ্চ বিদ্যালয়ে পৃথক দুটি অনুষ্ঠানে যোগদেন।

উল্লেখ্য, উদ্বোধন হওয়া তিনটি গভীর নলকূপ থেকে পর্যায়ক্রমে ১ হাজার মানুষ খাবার পানির সুবিধা পাবে বলে সংশ্লিষ্টরা জানান।
স/শ









