সদ্য প্রকাশিত
১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১

নিউজ ডেস্ক১৪ এপ্রিল ২০১৭১ মিনিট পড়া
শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১

ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের বহলাবাড়ি মোড়ে শুক্রবার বিকেলে দুটি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মটরসাইকেল আরোহী নিহত ও একজন আহত হয়েছেন।

 
নিহতরা হলো, মটরসাইকেল চালক শিবগঞ্জ কবিরাজপাড়ার মৃত রফিকের ছেলে ডলার ও তার সহযোগিতা একই এলাকার জালমাছমারী গ্রামের আজাদের ছেলে রাজু।

 
পুলিশ জানায়, বিকেলে একটি মটরসাইকেল চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল। বহলাবাড়ি মোড়ে পৌছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।  এতে ঘটনাস্থলে রাজু ও সদর হাসপাতালে নেয়ার পথে ডলার নামে আরেক জন মারা যায়।

 
এ ঘটনায় অপর মটরসাইকেলের চালক অসিমকে আহত অবস্থায় সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি সাবের রেজা আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
স/শ