ভ্রাম্যমাণ প্রতিনেধি:
শুভ নববর্ষ ও হালখাতা উপলক্ষে সোনামসজিদ স্থল বন্দরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সোনামসজিদ সিএন্ডএফ এজেন্ট এসোসিয়শনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার সাইদুর আলম। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সোনামসজিদ স্থল বন্দরে দায়িত্বরত সহকারী কমিশনার সোলায়মান হোসেন, আমদানী-রপ্তানী কারক গ্রুপের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চন্দ্র সরকার, সিএন্ডএফ এজেন্ট এসোসিয়শনের সভাপতি হারুন অর রশিদ, পানামা পোর্ট লিংক লিমিটেডের সহকারী ম্যানেজার (অপারেশন) সবির হোসেন প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মাহফুজুর রহমান।
অনুষ্ঠানের সভাপতি সহকারী কমিশনার সাইদুর আলম তার বক্তব্যে বলেন, দেশের প্রধান অর্থনৈতিক উন্নয়নে রাজস্ব বিভাগের সবচেয়ে অবদান বেশি। দেশকে আরো এগিয়ে নিতে রাজস্ব বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সে লক্ষ্যে তিনি সকল ব্যবসায়ী নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।
স/অ









