সদ্য প্রকাশিত
১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে বৈশাখী ভাতার দাবিতে র‌্যালি ও সমাবেশ

নিউজ ডেস্ক১৩ এপ্রিল ২০১৭২ মিনিট পড়া
শিবগঞ্জে বৈশাখী ভাতার দাবিতে র‌্যালি ও সমাবেশ

ভ্রামম্যাণ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের চাকুরি জাতীয়করণ, ৫% বার্ষিক প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতার দাবিতে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি শিবগঞ্জ উপজেলা শাখা ব্যানারে শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে একটি র‌্যালিটি বের করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় চত্বরে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিরাজউদ্দৌলা, যুগ্ন সাধারণ সম্পাদক লোকমান আলী, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী, প্রধান শিক্ষক শামসুল আলমসহ অন্যরা।

বক্তারা বলেন. শিক্ষা ব্যবস্থাকে সমন্বিত করা, শিক্ষায় সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের সমান সুযোগ সৃষ্টি ও চাকুরি জাতীয়করণের জন্য সরকারের কাছে জোর দাবি জানান। বক্তারা আরও বলেন- শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং নৈতিক অবক্ষয়রোধে বাংলাদেশ শিক্ষক সমিতির মাধ্যমে শিক্ষক-কর্মচারীগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

শুধু তাই নয় জাতির বৃহত্তর স্বার্থে তথা দেশের সার্বিক উন্নয়নে জাতীয় যেকোন কমকাণ্ডে শিক্ষক সমাজ অগ্রণী ভূমিকা পালনে পিছপা হয়নি। কিন্তু অত্যন্ত দু:খ এবং পরিতাপের বিষয় এই যে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক-কর্মচারীগণ চরম অবহেলা ও বেতনভাতাদিসহ সুযোগ সুবিধার অভাবে মানবেতর জীবনযাপন করছে।

কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও শিক্ষক নেতারা অংশ নেয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

 

স/আ