সদ্য প্রকাশিত
খেলা

রোনালদো ভক্তরা সংশয়হীন!

নিউজ ডেস্ক১৩ এপ্রিল ২০১৭১ মিনিট পড়া
রোনালদো ভক্তরা সংশয়হীন!

সিল্কসিটিনিউজ ডেস্ক:চ্যাম্পিয়নস লিগে জয়ের সঙ্গে সঙ্গে ইতিহাস গড়েছেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। বায়ার্ন মিউনিখের বিপক্ষে জোড়া গোল করে ছুঁয়েছেন ১০০ গোলের মাইলফলক। এমন নৈপুণ্য নিয়ে নিন্দুকদের এক রকম বার্তাই দিয়ে দিলেন পর্তুগিজ তারকা। সঙ্গে ভক্তদের উদ্দেশ্যে বলে রাখলেন, ‘আমি জানি না কারা আমাকে নিয়ে সন্দিহান। কিন্তু যারা রোনালদোকে ভালোবাসে তারা কখনোই রোনালদোকে নিয়ে কোনও সন্দেহ বা সংশয় রাখে না।’

বুধবার রাতে ইউরোপীয় ফুটবলে প্রথম খেলোয়াড় হিসেবে ১০০ গোলের মাইলফলকে নাম লিখিয়েছেন রোনালদো। এমন কীর্তিকে রোনালদো দেখছেন বিশেষ ভাবেই, ‘আমি সত্যিই আনন্দিত। আমি এমন একটি রেকর্ডে পৌঁছাতে চেয়েছিলাম। এমনটি করতে পেরে সত্যি গর্ব বোধ করছি। আর বায়ার্নের মতো দলের বিপক্ষে এমনটি করতে পারা মানে আরও ভালো কিছু।’

জয় পেলেও শুরুতে কিন্তু এগিয়ে ছিল বায়ার্ন। যদিও পরে ঠিকভাবেই ফিরে আসে রিয়াল মাদ্রিদ। শিষ্যদের এমন পারফরম্যান্সে সন্তুষ্ট জিদান, ‘আমি সন্তুষ্ট যে পুরো দল ভালোভাবেই ফিরে আসে। আর এমন দলের বিপক্ষে খেলাটা অত সহজ নয়। বিশেষ করে প্রথমার্ধে ১-০ তে পিছিয়ে পড়ে। কিন্তু দ্বিতীয়ার্ধে ফিরতে পেরে সত্যিই ভালোলাগা ফিরে আসে।’

সূত্র: বাংলা ট্রিবিউন