সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

ডর্টমুন্ড হামলা : সন্দেহভাজন ইসলামপন্থি গ্রেপ্তার

নিউজ ডেস্ক১২ এপ্রিল ২০১৭১ মিনিট পড়া
ডর্টমুন্ড হামলা : সন্দেহভাজন ইসলামপন্থি গ্রেপ্তার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বরুশিয়া ডর্টমুন্ড ফুটবল দলের বাসে হামলা চালানোর ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করেছে জার্মান পুলিশ।

পুলিশ জানায়, দুজন ইসলামপন্থিকে সন্দেহ করা হচ্ছে। তাদের বাসায় তল্লাশি চালানো হয়েছে এবং তাদের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া ঘটনাস্থলে পাওয়া একটি চিঠিও তদন্তের আওতায় আছে। নিয়মানুযায়ী কেন্দ্রীয় কৌসুলীরা এই সন্ত্রাসী ঘটনার তদন্তের নিয়ন্ত্রণ নিচ্ছেন বলে জানা গেছে। প্রধান কৌসুলী ফ্রাউকে কোলা জানিয়েছেন, যে তিনটি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে, তার ভিতর ধাতব টুকরা ছিল।

সূত্র: রাইজিংবিডি