সিল্কসিটিনিউজ ডেস্ক:
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে ২০ দলীয় জোটের বৈঠক আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। রাত সাড়ে ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার রাতে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান এনটিভি অনলাইনকে এ তথ্য জানান। তিনি বলেন, দেশের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে ওই বৈঠকে আলোচনা করবেন খালেদা জিয়া।
দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতির বর্ণনা করতে গিয়ে আজ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নতজানু পররাষ্ট্রনীতির কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরে বাংলাদেশের কোনো অর্জন নেই। প্রধানমন্ত্রীর ভারত সফরে দেশের মানুষের ন্যূনতম আশা পূরণ হয়নি। আমার দেশ পত্রিকা বন্ধের চতুর্থ বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সূত্র: এনটিভি










