ভ্রাম্যমান প্রতিনিধি:
মঙ্গলবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৬ এর ফলাফলের ভিত্তিকে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের রোল নম্বরের তালিকা প্রকাশিত হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার ইদ্রিস আহমদ মেমোরিয়াল ইনস্টিটিউটের ৬ জন ট্যালেন্টপুলসহ মোট ৮ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।
ট্যালেন্টপুল গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ৬ জন হল- দাদনচক গ্রামের মোহাঃ এমদাদুল হকের ছেলে মোঃ আব্দুল্লাহ (রোল : ৬৮৬৬), মোঃ এনামুল হকের ছেলে মোঃ সজীব হোসেন (রোল : ৬৮৬৯), মোহাঃ জার্জিস আলীর ছেলে রিদওয়ান আহমদ (রোল : ৬৮৭০), মোহাঃ হাবিবুর রহমানের মেয়ে মোসাঃ আতিকা আশরাফি হেয়া (রোল : ম-৬৮৮২), জগন্নাথপুর গ্রামের মোহাঃ শওকাত আলীর মেয়ে মোসাঃ মাহফুজা খাতুন (রোল : ম-৬৮৮৩) ও দাদনচক গ্রামের মোহাঃ আরিফ উদ্দিনের মেয়ে মোসাঃ আফিয়া আখতার বর্ষা (রোল : ম-৬৮৮৪) এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ২ জন হল- দাদনচক গ্রামের (আরাজি চৌকা) আহম্মদ পারভেজের ছেলে মোঃ ইবাদ পারভেজ সোহাগ (রোল : ৬৮৬৭) ও জগন্নাথপুর গ্রামের মোহাঃ আলমের ছেলে দীদার মাহমুদ আলী (রোল : ৬৮৬৮)।
উল্লেখ্য যে, ২০১৬ শিক্ষাবর্ষে তৃতীয়বারের মত অত্র ইনস্টিটিউট থেকে মোট ২৪ জন শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ১১ জন জিপিএ-৫ সহ সকল (শতভাগ) ছাত্রছাত্রী কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়।

এছাড়া গত ২৮ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ ঘোষিত ফলাফল অনুযায়ী বাংলাদেশ কিন্ডারগার্টেন সমিতি (বিকেএস)’র ২০১৬ সালের কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষায় (প্রথম হতে চতুর্থ শ্রেণি) অত্র ইনস্টিটিউট থেকে ৩৪ জন ছাত্র-ছাত্রী মেধা তালিকায় বৃত্তি পায়। প্রাথমিকের ৮ জনসহ অত্র ইনস্টিটিউট থেকে বৃত্তিপ্রাপ্ত মোট শিক্ষার্থীর সংখ্যা দাঁড়াল ৪২ জনে।
স/শ









