ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জমিনপুর গ্রামে অগ্নিকাণ্ডে ৪টি বাড়ি ও হাজারবিঘি এলাকায় ৫টি ভষ্মিভূত হয়েছে।

বিনোদপুর ইউপি সদস্য রাইসুদ্দিন জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা দিকে বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামের এজাবুল হকের ছেলে তোহরুল, সাদেকুল, শাহজাহান ও সাহেদ আলীর বাড়ি অগ্নিকাণ্ডে ভষ্মিভূত হয়। তোহরুলের বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। এই অগ্নিকান্ডের ফলে ৪টি বাড়ির প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।
অপরদিকে ভোর ৪টার দিকে শাহবাজপুর ইউনিয়নের হাজারবিঘি গ্রামের মানিরুল ইসলাম, মতিউর রহমান, আজিম আলী, খাইরুল ইসলাম ও গাজলু রহমানের বাড়ি অগ্নিকাণ্ডে ভষ্মিভূত হয়। এতে ৫টি বাড়িসহ ৮টি ছাগল পুড়ে প্রায় ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবদুল মজিদ আকন্দ জানিয়েছেন।
স/শ









