ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আড়গাড়াহাট এলাকা থেকে পাঁচু (৩৫) নামে এক ডাকাত সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত পাঁচু আড়গাড়াহাটের কুসুমুদ্দিনের ছেলে।
শিবগঞ্জ থানার এসআই রেজাউল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের আড়গাড়াহাট এলাকায় অভিযান চালিয়ে পাঁচুকে গ্রেফতার করা হয়।

সে দীর্ঘদিন ধরে কানসাট-চৌডালা আঞ্চলিক সড়কে ডাকাতি করে আসছিল। তার বিরুদ্ধে শিবগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় ৮-১০টি চুরি, ডাকাতি ও খুনের মামলা রয়েছে। আটককৃত ডাকাত সর্দার পাঁচু পুলিশের চোখকে ফাঁকি দিয়ে আতত্মগোপনে ছিল।
স/শ









