সদ্য প্রকাশিত
তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : প্রশাসক
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে র‌্যাবের উদ্ধার করা বিস্ফোরক নিস্ক্রিয়

নিউজ ডেস্ক৭ এপ্রিল ২০১৭২ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে র‌্যাবের উদ্ধার করা বিস্ফোরক নিস্ক্রিয়

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গণকা এলাকার একটি আমবাগান থেকে ৯টি ককটেল, বিষ্ফোরক ভর্তি একটি ব্যাগ ও বেশ কিছু দেশীয় ধারাল অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। উদ্ধার করা বিস্ফোরক গুলো নিস্ক্রিয় করা হয়েছে।

 

র‌্যাব-৫ রাজশাহীর অধিনায়ক লে. কর্ণেল মাহবুব আলম জানান, বৃহস্পতিবার সকালে গণকায় কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে আলো খাতুন নামে এক শিশু আহত হওয়ার পর ওই এলাকায় অভিযান শুরু করে র‌্যাব। অভিযানে একটি আম বাগানে খড়ের পালার নিচে থেকে ৯টি ককটেল ও বিস্ফোরক ভর্তি একটি ব্যাগের সন্ধান পায় তারা। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে র‌্যাবের বোমা নিস্ক্রিয়কারী দল ঘটনাস্থলে এসে ব্যাগে থাকা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরনের সময় বিকট শব্দে কেপে উঠে ওই এলাকা। এছাড়া ধোয়ায় অন্ধকার হয়ে যায় চারপাশ।

 

 

এ ঘটনায় বৃহস্পতিবার দুপুর থেকে ওই এলাকাটি ঘিরে রাখে র‌্যাব। র‌্যাবের এই অভিযানে তারেক রহমান (২২) নামের এক যুবককে আটক করা হয়েছে। আটক তারেক শহরের পৌর এলাকার আলীনগরের বারেক আলীর ছেলে।

 

র‌্যাব কর্মকর্তা আরো জানান, এ বিস্ফোরকের সঙ্গে কোনো জঙ্গি বা দুস্কৃতিকারী সংগঠনের যোগসূত্র আছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে। এ উচ্চ ক্ষমতা সম্পন্ন বোমাটি কোন বড় ধরনের নাশকতার ঘটনা ঘটানোর জন্য রাখা হয়েছিল।

 

তিনি বলেন, বোমাটির তৈরির ধরণ দেখে ধারণা করা হচ্ছে, এটি উচ্চমানের প্রশিক্ষণ প্রাপ্ত ব্যক্তি দ্বারা তৈরি করা হয়েছে। উল্লেখ্য চলতি সপ্তাহে বিদিরপুর গনকা এলাকায় টাকা ভাগবাটোয়ারা নিয়ে বিবদমান দু’গ্র“পের মাধ্যে সংঘর্ষ ও ব্যাপক ককটেল বিষ্ফোরণেলর ঘটনা ঘটে।

স/অ