আন্তর্জাতিক

ফ্রান্সে বারে অগ্নিকাণ্ডে ১৩ জনের প্রাণহানি

নিউজ ডেস্ক৬ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ফ্রান্সের উত্তরাঞ্চলীয় শহর রুয়েনের একটি বারে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৩ জনের প্রাণহানি হয়েছে। এতে আহত হয়েছেন আরো ছয়জন। নিহতরা অধিকাংশ কিশোর বলে ধারণা করা হচ্ছে।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা না গেলেও দুর্ঘটনা বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। একটি জন্মদিনের অনুষ্ঠানে এ ঘটনা ঘটেছে।

সূত্র: কালের কণ্ঠ