সিল্কসিটিনিউজ ডেস্ক:
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে মাঠে নেমেছে বাংলাদেশ।
স্কোর: ৫৬/০ (৫ ওভার)

টস : বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
পরিবর্তন: বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। তামিম ইকবাল ও তাসকিন আহমেদ খেলছেন না। একাদশে এসেছেন ইমরুল কায়েস ও মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশ একাদশ : মাশরাফি বিন মুর্তজা, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন ও মুস্তাফিজুর রহমান।
একাদশের বাইরে তামিম: পিঠের পুরনো ব্যাথা মাথাচাড়া দিয়ে উঠায় শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে পারছেন না তামিম ইকবাল। তার পরিবর্তে সুযোগ পেয়েছেন ইমরুল কায়েস।
তাসকিন আউট, মিরাজ ইন: বিশ্রামে রাখা হয়েছে তাসকিন আহমেদকে। তার পরিবর্তে সুযোগ পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। ৫৭তম টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে আজ অভিষেক হয়েছে মিরাজের।
পরিবর্তন: শ্রীলঙ্কার একাদশে কোনো পরিবর্তন আনা হয়নি। প্রথম ম্যাচের একাদশ নিয়ে মাঠে নেমেছে স্বাগতিক দল।
শ্রীলঙ্কা দল: উপুল থারাঙ্গা (অধিনায়ক), কুশল পেরেরা, দিলশান মুনাবীরা, চামারা কাপুগেদারা, আসেলা গুনারত্নে, মিলিন্ডা সিরিবর্ধনা, থিসারা পেরেরা, সিকুগে প্রসন্ন, নুয়ান কুলাসেকারা, লাসিথ মালিঙ্গা ও বিকুম সঞ্জয়া।
শেষবারের মত মাশরাফি: শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেছেন মাশরাফি বিন মুর্তজা। আগেই ঘোষণা দিয়েছিলেন এ ম্যাচের পর টি-টোয়েন্টি জার্সি তুলে রাখবেন টাইগার দলপতি।
মাশরাফিকে জয় উপহার দিতে পারবে তো সতীর্থরা? মোসাদ্দেক হোসেন সৈকত গতকালই বলেছিলেন মাশরাফির জন্য মাঠে নামবে বাংলাদেশ। মাশরাফির বিদায়ী ম্যাচে জয় উপহার দিতে চান সতীর্থরা। লঙ্কানদের বিপক্ষে শেষ হাসিটা কে হাসে সেটা দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমিরা।
অবসর সপ্তাহ: ক্রিক ইনফো চলতি সপ্তাহকে ‘অবসর সপ্তাহ’ হিসেবে নামকরণ করেছে। প্রথমে নিউজিল্যান্ড পিটার ফুলটন, এরপর মাশরাফি বিন মুর্তজা আজ মিসবাহ-উল- হক অবসরের ঘোষণা দিয়েছেন। পিটার ফুলটন কিউইদের হয়ে বেশিদিন খেলতে পারেননি। আন্তর্জাতিক ক্রিকেটেও বড় কোনো তারকা হতে পারেনি! কিন্তু মাশরাফি ও মিসবাহ আন্তর্জাতিক ক্রিকেটের ধ্রুবতারা। মিসবাহ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। মাশরাফি টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়ে শুধু ওয়ানডে ক্রিকেট খেলবেন। টেস্ট ক্রিকেট থেকে অবসর নেননি মাশরাফি। শরীর সাপোর্ট না করায় ২০০৯ সালের পর টেস্ট ক্রিকেট খেলছেন না।
সূত্র: রাইজিংবিডি










