সিল্কসিটিনিউজ ডেস্ক:
আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতেছেন বেঙ্গালুরুর ভারপ্রাপ্ত অধিনায়ক শেন ওয়াটসন। তিনি অবশ্য ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। টস হেরে ব্যাট করছে মুস্তাফিজদের হায়দরাবাদ।

হায়দরাবাদ থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে স্যাট ম্যাক্স, চ্যানেল নাইন, সনি ইএসপিএন ও সনি সিক্স।
হায়দরাবাদকে নেতৃত্ব দিচ্ছেন ডেভিড ওয়ার্নার। মুস্তাফিজ অবশ্য এই ম্যাচে খেলছেন না। আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশের হয়ে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ভারতে যেতে পারেন মুস্তাফিজ। সেটা অবশ্য নির্ভর করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনাপত্তিপত্র দেওয়ার উপর।
তবে ৩ কোটি রূপিতে কেনা আফগানিস্তানের রশিদ খান খেলছেন আজকের ম্যাচে।
সানরাইজার্স হায়দরাবাদের একাদশ : ডেভিড ওয়ার্নার, শিখর ধাওয়ান, বেন কাটিং, মইসেস হেনরিকোয়েস, যুবরাজ সিং, দীপক হুদা, নামান ওঝা, বিপুল শর্মা, ভুবনেশ্বর কুমার, আশীষ নেহেরা ও রশিদ খান।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর একাদশ : ক্রিস গেইল, মানদ্বীপ সিং, শেন ওয়াটসন, কেদার জাদব, শচীন বেবি, ত্রাভিস হেড, স্টুয়ার্ট বিনি, টাইমাল মিলস, শ্রীনাথ অরবিন্দ, অনিকেত চৌধুরী ও যজুবেন্দ্র চাহাল।
সূত্র: রাইজিংবিডি










