সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইয়ে মাদকসেবীর ঘুষিতে অপর সেবীর মৃত্যু

নিউজ ডেস্ক৪ এপ্রিল ২০১৭১ মিনিট পড়া
চাঁপাইয়ে মাদকসেবীর ঘুষিতে অপর সেবীর মৃত্যু

ভ্রামম্যাণ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে এক মাদকসেবীর ঘুষিতে ইউসুফ আলী (৪৮) নামে অপর মাদকসেবীর মৃত্যু হয়েছে। ইউসুফ আলী সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের বহরম গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি চাঁপাইনবাবগঞ্জ রেলবস্তি এলাকায় বসবাস করে।

ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের ক্লাব সুপার মার্কেটের সামনে। পুলিশ এ ঘটনায় মানিক নামে একজনকে আটক করেছে।

জানা গেছে, রাতে ক্লাব সুপার মার্কেটের সামনে মানিকের চায়ের দোকানে পিকনিক করছিল বেশ কয়েকজন। এসময় তারা অতিরিক্ত মাদক সেবন করে বেসামাল হয়ে পড়ে। একপর্যায়ে তাদের মধ্যে একজন ইউসুফ আলীকে ঘুষি মারলে সে অজ্ঞান হয়ে ঘটনাস্থলে পড়ে থাকে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাবের রেজা বলেন, সংবাদ পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় দোকান মালিক মানিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

 

স/আ