সদ্য প্রকাশিত
তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : প্রশাসক
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে গানের আসরে ককটেল বিস্ফোরণে আহত ৫

নিউজ ডেস্ক২ এপ্রিল ২০১৭১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে গানের আসরে ককটেল বিস্ফোরণে আহত ৫

ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মারফতি গানের আসরে ককটেল বিস্ফোরণের ঘটনায় ৫ জন আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে নাচোল উপজেলার ফতেপুর ইউপির সানপুর গ্রামে ঘটনাটি ঘটে।
আহতরা হলেন, পাহাড়পুর গ্রামের একরামুলের ছেলে আবু বাক্কার,একই গ্রামের ইলিয়াস উদ্দিনের ছেলে নঈম,মৃত্য ওসমান মন্ডলের ছেলে এত্তাজ আলী,মনিরুল ইসলামের ছেলে আল আমীন,ও মেঘডহর গ্রামের মৃত্য লুৎফর রহমানের ছেলে মোকলেস আলী।
এদের মধ্যে আবু বাক্কারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আশংকাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।
এ বিষয়ে নাচোল থানার ওসি ফাছির উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে নবীর হোসেন ও সাইরুল কে ককটেলের নমুনা এবং ২শ’৫০ গ্রাম গানপাউডারসহ আটক করা হয়েছে।
এ ব্যাপারে পাহাড়পুর গ্রামের আমির আলীর ছেলে একরামুল হক বাদি হয়ে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেছেন। আটককৃতদের দুপুরে জেল-হাজতে পাঠানো হয়েছে।
স/শ