নওগাঁ

স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বামীর আত্মহনন

নিউজ ডেস্ক২৩ জুলাই ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

নওগাঁর পোরশায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর রশিতে ঝুলে আত্মহত্যা করেছেন স্বামী। মৃতরা হলেন আব্দুল হাই বাবু (৬০) ও মমেনা বেগম (৩৫)।

গতকাল মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাতে পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের শিতলী ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পারিবারিক কলহের জেরে মঙ্গলবার দিবাগত রাতে নিজেদের শয়নকক্ষে আব্দুল হাই প্রথমে তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেন।

এরপর নিজে ফ্যানের সঙ্গে রশিতে ঝুলে আত্মহত্যা করেন।সকালে বিষয়টি জানাজানি হলে পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ বিষয়ে থানায় প্রাথমিকভাবে সাধারণ ডায়েরি দায়ের হয়েছে বলে পুলিশ জানিয়েছে।