সদ্য প্রকাশিত
রাজনীতি

বিএনপি নামলে নির্বাচন পেছানোর সাহস কারো নেই : গয়েশ্বর

নিউজ ডেস্ক৫ জুলাই ২০২৫১ মিনিট পড়া
বিএনপি নামলে নির্বাচন পেছানোর সাহস কারো নেই : গয়েশ্বর

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বিএনপি আন্দোলনে নামলে নির্বাচন পেছানোর সাহস কারো নেই বলে মন্তব্য করে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘সংস্কার চায় বিএনপি তবে অযথা জনগণের ভোটাধিকার ভূলুণ্ঠিত করা হলে নেতাকর্মীরা চুপ থাকবে না।’

শনিবার (৫ জুলাই) ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি।

বিএনপি সংস্কার চায়, কুসংস্কার নয় জানিয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘নির্বাচন নিয়ে যারা চক্রান্ত করছেন, আসুন বিএনপির বিপরীতে তিন শ আসনে একক প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করুন।’

তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে লাভ নেই, বিএনপি যদি মাঠে নামে তবে নির্বাচন পেছানোর সাহস কারো নেই।

একই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘নির্বাচনে প্রার্থী হলে যাদের জামানত বাজেয়াপ্ত হবে তারাই সংখ্যানুপাতিক হারে নির্বাচন চায়।’

সংস্কার ও বিচারের নামে টালবাহানা করে বিনাভোটে কেউ ক্ষমতা দীর্ঘায়িত করতে চাইলে তাদের স্বপ্ন, দুঃস্বপ্ন থেকে যাবে বলে মনে করেন সালাহউদ্দিন আহমদ।

বিএনপির এ নেতা বলেন, ‘নির্বাচনের জন্য যেসব সংস্কার প্রয়োজন তা করে নির্বাচন দিন। গণতন্ত্রের জন্য প্রয়োজনে আবারও সংগ্রাম হবে।

 

সূত্র: কালের কণ্ঠ