সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

রাশিয়ায় ৬.৯ তীব্রতার ভূমিকম্প

নিউজ ডেস্ক২৯ মার্চ ২০১৭১ মিনিট পড়া
রাশিয়ায় ৬.৯ তীব্রতার ভূমিকম্প

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাশিয়ার পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬ দশমিক ৯ মাত্রার।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, বুধবার রাশিয়ার কোমানডোরস্কি ওস্ট্রাভার পাশে পূর্বাঞ্চলে এ ভূমিকম্প হয়।

রয়টার্স অনলাইনের এক সংক্ষিপ্ত খবরে এ তথ্য জানানো হয়েছে।

বেরিং সাগরের উপকূলে ভূপৃষ্ঠের ৩৩ কিলোমিটার গভীরে এ ভূমিকম্পের কেন্দ্র। তবে ভূকম্পনের প্রকৃত তীব্রতা ছিল রিখটার স্কেলে ৭ মাত্রার।

হাওয়াইভিত্তিক প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টারের দেওয়া তথ্য মতে, এ ভূমিকম্পে সুনামির কোনো আশঙ্কা নেই। এ ছাড়া ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনো তথ্য পাওয়া যায়নি।

সূত্র: রাইজিংবিডি