সদ্য প্রকাশিত
যুক্তরাষ্ট্রে আবারও প্রযুক্তি বিভ্রাট, ডেল্টা এয়ারের ফ্লাইটসূচিতে বিপর্যয় ভারত অনুষ্ঠান শেষে ফেরার পথে গাছে ধাক্কা লাগল গাড়ির, নিহত ৮ ডিসেম্বরে ৭৫ হাজার টনে পৌঁছাবে টিসিবির সংরক্ষণ সক্ষমতা পাঁচ বছরে দ্বিগুণের বেশি বেড়েছে এইচআইভি আক্রান্ত শিক্ষার্থী শীতার্তদের পাশে আশা, রাজশাহী জেলা প্রশাসকের কাছে ৪০০ কম্বল হস্তান্তর গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় সংঘর্ষ, আহত ৭ পুলিশ রিয়াদে হুতিদের ছোড়া ড্রোন ভূপাতিত করল সৌদি উচ্চ রক্তচাপ থাকলে খাবারের তালিকায় রাখুন ৬ খাবার নারী ক্রিকেটারদের সুরক্ষায় স্বাধীন কমিটি পাকিস্তান-শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ করতে চায় বাংলাদেশ
রাজনীতি

আগামী নির্বাচনে জোট গঠন নিয়ে যা বললেন নাহিদ ইসলাম

নিউজ ডেস্ক৩০ এপ্রিল ২০২৫১ মিনিট পড়া
আগামী নির্বাচনে জোট গঠন নিয়ে যা বললেন নাহিদ ইসলাম

সিল্কসিটিনিউজ ডেস্ক :

এজেন্ডার ভিত্তিতে মাঠের ঐক্য বা রাজনৈতিক ঐক্য হতে পারে। তবে নির্বাচনি বিষয়ে কোনো ঐক্য বা জোট গঠনে আলোচনা করতে আগ্রহী নয় এনসিপি বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম‌।

বুধবার দুপুরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে গণসংহতি আন্দোলনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেছেন, ‘নির্বাচনের বিষয়ে কোনো জোট গঠন নিয়ে আমরা এখনো আলোচনা করিনি। তবে রাজনৈতিক ঐক্য কিংবা আমাদের যে সংস্কার ও বিচারের বিষয়ে এজেন্ডা এ বিষয়ে ঐক্যমতে পৌঁছাতে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করছি।

নাহিদ ইসলাম বলেন, ‘এখনই রাজনৈতিক জোট নিয়ে আমাদের কোনো পরিকল্পনা নেই। যেহেতু গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা রাজনৈতিক দলে এসেছি, জনগণ নতুন যে গণতন্ত্রের পথে হাঁটবে আমাদেরও হাঁটতে হবে।’

তিনি বলেন, ‘মৌলিক সংস্কার ও বিচার এখন আমাদের প্রধান দাবি। নির্বাচন নিয়ে আপাতত আমাদের কোনো রোডম্যাপ নাই। তাছাড়া সংবিধান সংস্কার করতে হলে সেটা সংসদীয়ভাবে করা ঠিক হবে না। সংবিধানের পরিবর্তন কিংবা সংশোধন করতে হলে জনগণের ম্যান্ডেট নিয়েই তা করতে হবে।’

 

সূত্র: যুগান্তর