সদ্য প্রকাশিত
যুক্তরাষ্ট্রে আবারও প্রযুক্তি বিভ্রাট, ডেল্টা এয়ারের ফ্লাইটসূচিতে বিপর্যয় ভারত অনুষ্ঠান শেষে ফেরার পথে গাছে ধাক্কা লাগল গাড়ির, নিহত ৮ ডিসেম্বরে ৭৫ হাজার টনে পৌঁছাবে টিসিবির সংরক্ষণ সক্ষমতা পাঁচ বছরে দ্বিগুণের বেশি বেড়েছে এইচআইভি আক্রান্ত শিক্ষার্থী শীতার্তদের পাশে আশা, রাজশাহী জেলা প্রশাসকের কাছে ৪০০ কম্বল হস্তান্তর গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় সংঘর্ষ, আহত ৭ পুলিশ রিয়াদে হুতিদের ছোড়া ড্রোন ভূপাতিত করল সৌদি উচ্চ রক্তচাপ থাকলে খাবারের তালিকায় রাখুন ৬ খাবার নারী ক্রিকেটারদের সুরক্ষায় স্বাধীন কমিটি পাকিস্তান-শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ করতে চায় বাংলাদেশ
রাজনীতি

নির্বাচন নিয়ে সিইসির সঙ্গে বিএনপির বৈঠক আজ

নিউজ ডেস্ক২৯ এপ্রিল ২০২৫১ মিনিট পড়া
নির্বাচন নিয়ে সিইসির সঙ্গে বিএনপির বৈঠক আজ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আজ মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে বসবে বিএনপির প্রতিনিধিদল। সকাল ৯টায় নির্বাচন কমিশন ভবনে বৈঠকটি হওয়ার কথা। প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গতকাল সোমবার সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি গ্রহণযোগ্য পরিবেশ সৃষ্টি, জনগণের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে আলোচনা করা হবে।

এদিকে আজ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে গণসংযোগ করবেন বলে জানিয়েছেন শায়রুল কবির খান। দুপুর ২টা থেকে কয়েকটি ইউনিয়নে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে তিনি মতবিনিময় করবেন, যা সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।

 

সূত্র: কালের কণ্ঠ