সদ্য প্রকাশিত
যুক্তরাষ্ট্রে আবারও প্রযুক্তি বিভ্রাট, ডেল্টা এয়ারের ফ্লাইটসূচিতে বিপর্যয় ভারত অনুষ্ঠান শেষে ফেরার পথে গাছে ধাক্কা লাগল গাড়ির, নিহত ৮ ডিসেম্বরে ৭৫ হাজার টনে পৌঁছাবে টিসিবির সংরক্ষণ সক্ষমতা পাঁচ বছরে দ্বিগুণের বেশি বেড়েছে এইচআইভি আক্রান্ত শিক্ষার্থী শীতার্তদের পাশে আশা, রাজশাহী জেলা প্রশাসকের কাছে ৪০০ কম্বল হস্তান্তর গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় সংঘর্ষ, আহত ৭ পুলিশ রিয়াদে হুতিদের ছোড়া ড্রোন ভূপাতিত করল সৌদি উচ্চ রক্তচাপ থাকলে খাবারের তালিকায় রাখুন ৬ খাবার নারী ক্রিকেটারদের সুরক্ষায় স্বাধীন কমিটি পাকিস্তান-শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ করতে চায় বাংলাদেশ
রাজনীতি

শহিদ মেয়ের আত্মহত্যায় দায়ীদের বিচার দাবি: ধর্ষণ আইন সংস্কার জোটের

নিউজ ডেস্ক২৯ এপ্রিল ২০২৫২ মিনিট পড়া
শহিদ মেয়ের আত্মহত্যায় দায়ীদের বিচার দাবি: ধর্ষণ আইন সংস্কার জোটের

সিল্কসিটিনিউজ ডেস্ক :

রাজধানীর শেখেরটেকে ধর্ষণের শিকার তরুণীর আত্মহত্যার ঘটনাকে রহস্যজনক উল্লেখ করে এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে ধর্ষণ আইন সংস্কার জোট।

সোমবার (২৮ এপ্রিল) এক বিবৃতিতে এ দাবি জানায় সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়, জুলাই আন্দোলনে শহিদ ব্যক্তির ১৭ বছর বয়সী কন্যা শেখেরটেকে নিজ বাসভবনে ২৬ এপ্রিল রহস্যজনক মৃত্যুবরণ করেন। এ ঘটনায় আমরা নিহতের শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে রহস্যজনক এ মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দায়ী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করা এবং নিহতের পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাচ্ছি।

এতে উল্লেখ করা হয়, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়- নিহত এ তরুণীর ওপর ১৮ মার্চ একটি সংঘবদ্ধ ধর্ষণ অপরাধ সংঘটিত হয়েছিল। পরবর্তী সময়ে ২০ মার্চ ভুক্তভোগীর দায়ের করা মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়। এরপর আদালতের মাধ্যমে তাদের যশোর শিশু সংশোধনাগারে পাঠানো হয়।

এ বিষয়ে পটুয়াখালীর দুমকি থানার ওসি জানান, আটক দুই আসামিই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার তদন্ত চলছে, দ্রুত অভিযোগপত্র দেওয়া হবে।

ধর্ষণ আইন সংস্কার জোট জানায়, রহস্যজনক মৃত্যুর এ ঘটনাকে সংশ্লিষ্ট পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যাজনিত কারণে মৃত্যু বলে উল্লেখ করলেও পরবর্তীতে তদন্ত সাপেক্ষে মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব বলে জানিয়েছেন পুলিশ।

জোটের মতে, প্রকৃত সত্য উদঘাটনের লক্ষে পূর্বে সংঘটিত ধর্ষণ অপরাধের সঙ্গে এ মৃত্যুর ঘটনার সংযোগসহ সার্বিক ঘটনার পুঙ্খানুপুঙ্খ, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত অপরিহার্য।

এ অবস্থায় মর্মান্তিক এ মৃত্যুর ঘটনার দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দায়ী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি নিহতের পরিবারের নিরাপত্তা নিশ্চিতের জোর দাবি জানিয়েছে ধর্ষণ আইন সংস্কার জোট।

 

সূত্র: যুগান্তর